নিরাপত্তার ভয়ে ভারতে যাবে না বাংলাদেশ, শ্রীলঙ্কায় ম্যাচের প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৮:৪৫ পিএম
নিরাপত্তার ভয়ে ভারতে যাবে না বাংলাদেশ, শ্রীলঙ্কায় ম্যাচের প্রস্তাব

খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে স্থায়ী সংশয়ের কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার অনড় সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ। বিসিবি কার্যালয়ে আয়োজিত আইসিসি প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সরকার ও বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জোর দাবি জানানো হয়েছে।

ইতিমধ্যেই বিসিবি আইসিসিকে দুটি চিঠি দিয়ে তাদের অস্বীকৃতি এবং নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছিল। এবার সরাসরি আলোচনায় বসেও একই অবস্থান বজায় রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ভিসা জটিলতার কারণে আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা ভার্চুয়ালি যুক্ত হলেও ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় উপস্থিত থেকে বৈঠকে অংশ নেন।

খেলার লজিস্টিক সহজ করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে রাখার সম্ভাবনাও এই বৈঠকে খতিয়ে দেখা হয়েছে। তবে মূল দাবি হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিসিবি। উভয়পক্ষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে এই মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...