বিপিএল সংকটের চাপে মিঠু, তুলনা করলেন বিয়ের দিনের সাথে

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৩:৪৯ পিএম
বিপিএল সংকটের চাপে মিঠু, তুলনা করলেন বিয়ের দিনের সাথে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে বিভিন্ন জটিলতা ও ক্রিকেটারদের ধর্মঘটের হুমকির মধ্যে চরম মানসিক চাপে পড়েছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ভেন্যু সংকট ও খেলা বন্ধ থাকার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সারাদিন দৌড়ঝাপ করার পর মাঝরাতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছান তিনি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ধর্মঘটের ডাক দিলে ঢাকায় প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। যদিও বৃহস্পতিবার দুপুরে নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেয় বিসিবি, তবুও দ্রুত সমাধান আসেনি। কোয়াব সভাপতি মিঠুন আহমেদ জানিয়েছেন, তারা হোটেলে অপেক্ষা করলেও মিঠু বোর্ডের বিভিন্ন জটিলতায় আটকে থাকায় দ্রুত আলোচনায় বসতে পারেননি।

গতকালকের এই দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ দিনের চাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে মিঠু বলেছেন, এই চাপ তার কাছে বিয়ের দিনের মতো মনে হয়েছে। এই বর্তমান পরিস্থিতির চাপ এসএসসি পরীক্ষার চাপের সমান বলেও মন্তব্য করেন এই বিসিবি পরিচালক। অবশেষে মাঝরাতে ক্রিকেটারদের সাথে বৈঠকে বিষয়টির সমাধান হয় এবং খেলা শুরুর পথ প্রশস্ত হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...