হাতিয়ায় এমপি হান্নান মাসুদের ওপর হামলা, নিন্দা জামায়াতের
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর সহিংসতা কবলিত এলাকা পরিদর্শনকালে ওই এমপির গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে হান্নান মাসুদসহ প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এই হামলাকে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।
জামায়াত নেতা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা যখন নেই, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আইনহীনতার সংস্কৃতি রোধ করতে না পারলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

হাতিয়ায় এমপি হান্নান মাসুদের ওপর হামলা, নিন্দা জামায়াতের
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর সহিংসতা কবলিত এলাকা পরিদর্শনকালে ওই এমপির গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে হান্নান মাসুদসহ প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এই হামলাকে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।
জামায়াত নেতা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা যখন নেই, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আইনহীনতার সংস্কৃতি রোধ করতে না পারলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…