বগুড়ার শাজাহানপুরে ধ্বংসস্তূপে পতাকা উত্তোলন আওয়ামী লীগের
বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম স্থগিত থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের মাঝিরা বন্দরে ধ্বংসস্তূপে পরিণত দলীয় কার্যালয়ের সামনে এ কাজ করা হয়।
আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী জানান, দীর্ঘ ১৯ মাস পর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। তিনি বলেন, আত্মগোপনে থাকলেও তারা হারিয়ে যাননি এবং মনোবল অটুট রেখেছেন। নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
অবশ্য পতাকা উত্তোলনের খবর পেয়ে স্থানীয়রা পরে ওই পতাকা নামিয়ে ফেলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে অজ্ঞাত কেউ বা কারা পতাকা উত্তোলন করে চলে যায়। পরে জনসাধারণ তা খুলে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…

আরও পড়ুন

বগুড়ার শাজাহানপুরে ধ্বংসস্তূপে পতাকা উত্তোলন আওয়ামী লীগের
বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম স্থগিত থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের মাঝিরা বন্দরে ধ্বংসস্তূপে পরিণত দলীয় কার্যালয়ের সামনে এ কাজ করা হয়।
আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী জানান, দীর্ঘ ১৯ মাস পর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। তিনি বলেন, আত্মগোপনে থাকলেও তারা হারিয়ে যাননি এবং মনোবল অটুট রেখেছেন। নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
অবশ্য পতাকা উত্তোলনের খবর পেয়ে স্থানীয়রা পরে ওই পতাকা নামিয়ে ফেলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে অজ্ঞাত কেউ বা কারা পতাকা উত্তোলন করে চলে যায়। পরে জনসাধারণ তা খুলে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…