চাঁদপুর-৪ আসনের এমপি হান্নান, দলের সিদ্ধান্ত ছাড়া শপথ নেবেন না
চাঁদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পরও বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন এম এ হান্নান। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন এবং আমৃত্যু এ আদর্শের প্রতি তিনি অঙ্গীকারাবদ্ধ থাকবেন। তার অভিযোগ, দলের একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার মনোনয়ন বাতিল করেছিল এবং এবারও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চালায়। তবে তৃণমূল নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
এম এ হান্নান জানান, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়েননি, বরং জনবিচ্ছিন্ন একটি চক্রের বিরুদ্ধে ভোটের লড়াই করেছেন। তিনি অভিযোগ করেন যে, পরাজিত পক্ষ নির্বাচনের পর থেকেই সহিংসতা ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। তিনি স্পষ্ট করে দাবি করেন, বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি শপথ গ্রহণ করবেন না।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর-৪ আসনের এমপি হান্নান, দলের সিদ্ধান্ত ছাড়া শপথ নেবেন না
চাঁদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পরও বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন এম এ হান্নান। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন এবং আমৃত্যু এ আদর্শের প্রতি তিনি অঙ্গীকারাবদ্ধ থাকবেন। তার অভিযোগ, দলের একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার মনোনয়ন বাতিল করেছিল এবং এবারও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চালায়। তবে তৃণমূল নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
এম এ হান্নান জানান, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়েননি, বরং জনবিচ্ছিন্ন একটি চক্রের বিরুদ্ধে ভোটের লড়াই করেছেন। তিনি অভিযোগ করেন যে, পরাজিত পক্ষ নির্বাচনের পর থেকেই সহিংসতা ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। তিনি স্পষ্ট করে দাবি করেন, বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি শপথ গ্রহণ করবেন না।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…