ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন নিয়ে বিরোধী দলে জামায়াত
লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম দাবি করেছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন নিয়ে এই প্রথম কোনো বিরোধী দল তৈরি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম জানান, তিনি আসনটির বিজয়ী প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন করে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংঘটিত অনিয়ম ও সহিংসতার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রেজাউল করিম বলেন, বিরোধী দল সরকারের একটি অপরিহার্য অংশ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি বিরোধী দলকে দমন-নিপীড়ন করা হয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়, তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। তিনি আরও জানান, নির্বাচিতরা সরকার গঠন করবেন এবং তারা জনগণের সেবা করবেন।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান এবং শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন নিয়ে বিরোধী দলে জামায়াত
লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম দাবি করেছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন নিয়ে এই প্রথম কোনো বিরোধী দল তৈরি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম জানান, তিনি আসনটির বিজয়ী প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন করে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংঘটিত অনিয়ম ও সহিংসতার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রেজাউল করিম বলেন, বিরোধী দল সরকারের একটি অপরিহার্য অংশ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি বিরোধী দলকে দমন-নিপীড়ন করা হয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়, তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। তিনি আরও জানান, নির্বাচিতরা সরকার গঠন করবেন এবং তারা জনগণের সেবা করবেন।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান এবং শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…