নির্বাচনে কারচুপির অভিযোগ, সোমবার ঢাকায় বিক্ষোভ ১১ দলীয় জোটের

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৪ পিএম
নির্বাচনে কারচুপির অভিযোগ, সোমবার ঢাকায় বিক্ষোভ ১১ দলীয় জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রোববার বৈঠকের পর জোটটি এই কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে তারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর থেকে তাদের দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে, যা তারা কমিশনকে জানিয়েছেন।

জোটের এই নেতা অভিযোগ করেন, কালো টাকার ছড়ছাড় ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল বদলানো হয়েছে। কোনো কোনো কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা নিজেই ব্যালটে সিল মেরেছেন এবং ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত ব্যালট ব্যবহার, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং ফলাফলের শিট পরিবর্তনেরও অভিযোগ আনেন তিনি।

নির্বাচনে সংঘটিত এসব অনিয়ম ও পরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...