বাধা বিপত্তি উপেক্ষা করে ইউপি থেকে এমপি হলেন বিএনপির আজিজ
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানি সত্ত্বেও জনগণের ভোটে এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে প্রথমবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তীতে টানা চারবার ইউপি এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে জনবিশ্বাস অর্জন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট পান। এ নির্বাচনে আব্দুল আজিজ ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনে জয়ের পর আব্দুল আজিজ জানান, এই বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, নির্বাচনের সময় যেভাবে নেতাকর্মীরা তার পাশে দাঁড়িয়েছিল, আগামী দিনেও সেই সমর্থন অব্যাহত থাকলে তিনি এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

বাধা বিপত্তি উপেক্ষা করে ইউপি থেকে এমপি হলেন বিএনপির আজিজ
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানি সত্ত্বেও জনগণের ভোটে এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে প্রথমবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তীতে টানা চারবার ইউপি এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে জনবিশ্বাস অর্জন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট পান। এ নির্বাচনে আব্দুল আজিজ ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনে জয়ের পর আব্দুল আজিজ জানান, এই বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, নির্বাচনের সময় যেভাবে নেতাকর্মীরা তার পাশে দাঁড়িয়েছিল, আগামী দিনেও সেই সমর্থন অব্যাহত থাকলে তিনি এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…