ফখরুলকন্যার সতর্কবার্তা: চোর-সুবিধাবাদীদের আসা নিষেধ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ পিএম
ফখরুলকন্যার সতর্কবার্তা: চোর-সুবিধাবাদীদের আসা নিষেধ

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হওয়ার পর দলের নেতাকর্মীরা যখন উল্লাসে মেতে আছেন, ঠিক তখনই নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যা ড. শামারুহ মির্জা। ক্ষমতার অপব্যবহার রোধ ও দলের ভাবমূর্তি অটুট রাখতে তিনি সুবিধাবাদীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আল্লাহ ও জনগণের আশীর্বাদ। তবে এই বিজয় সুসংহত করতে হলে খেয়াল রাখতে হবে যাতে কোনো চোর, বাটপার, ধান্দাবাজ বা চরিত্রহীন ব্যক্তি দলের ঘনিষ্ঠমহলে প্রবেশ করতে না পারে। তিনি এই বিষয়টি সবাইকে ২৪ ঘণ্টা মনে রাখার পরামর্শ দেন।

সাধারণত নির্বাচনী বিজয়ের পর উচ্ছ্বাসের মাঝে অনেক সময় দলের শৃঙ্খলা নমনীয় হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শামারুহ মির্জার এই বাস্তববাদী ও সাহসী অবস্থান রাজনৈতিক মহলে প্রশংসিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এমন সতর্কবার্তা তৃণমূলের নেতাকর্মীদের মুখ্য বিষয় নিয়ে ভাবতে বাধ্য করবে এবং দলের ভেতরে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক থাকতে সাহায্য করবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফখরুলকন্যার এই সুরক্ষা সংক্রান্ত বক্তব্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সমর্থকদের অনেকেই মনে করছেন, মানুষের ভোটের এই বিজয় যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, সে জন্য দলীয় শৃঙ্খলা রক্ষার বিকল্প নেই এবং এই পদক্ষেপ সেই লক্ষ্যেই একটি সঠিক পদক্ষেপ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...