শেরপুর-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ, ফলাফল স্থগিত চেয়ে ইসিতে প্রিয়াঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ পিএম
শেরপুর-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ, ফলাফল স্থগিত চেয়ে ইসিতে প্রিয়াঙ্কা

শেরপুর-১ (সদর) আসনে সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইসি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, এই আসনের ফলাফল বাতিল করে নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি।

ডা. প্রিয়াঙ্কা অভিযোগ করেন, নির্বাচনি কর্মকর্তাদের প্রভাবিত করে ধানের শীষের প্রাপ্ত ভোটের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা নির্দিষ্ট কর্মকর্তাদের সাথে আঁতাত করে পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং বিএনপির এজেন্টদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ভোটের হার কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে ভোটারদের লাইনে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই অনিয়মের প্রতিকার চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি ভোটের দিন জেলা রিটার্নিং কর্মকর্তাকে অসংখ্যবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি বলে জানান এই প্রার্থী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...