সহিংসতা বরদাস্ত নয়, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় জোর তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ পিএম
সহিংসতা বরদাস্ত নয়, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় জোর তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড বা সহিংসতা দল মেনে নেবে না। তিনি দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

নির্বাচনী লড়াইয়ের সময় সৃষ্ট কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনাকে যেন কোনোভাবেই প্রতিহিংসায় রূপ নিতে না দেওয়া হয়, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, সরকারি দল বা বিরোধী দল কোনো পার্থক্য নেই, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। ক্ষমতার অপব্যবহার করে দুর্বলদের ওপর আক্রমণ করা বা অন্যায় করা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়পরায়ণতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি ফিরে আসবে না।

এছাড়া নির্বাচনে বিজয়ী করায় দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তারেক রহমান। তিনি বলেন, এই বিজয় কোনো দলের একার নয়, এটি গোটা বাংলাদেশ এবং গণতন্ত্রের বিজয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্জন সবাইকে এক সুদৃঢ় ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করবে এবং সবাই এখন থেকে স্বাধীনভাবে চলার সুযোগ পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...