তারেক রহমানকে হেফাজতের অভিনন্দন, সেবক হওয়ার পরামর্শ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৭ পিএম
তারেক রহমানকে হেফাজতের অভিনন্দন, সেবক হওয়ার পরামর্শ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ শনিবার এক যৌথ বিবৃতিতে নির্বাচিত সকল সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাবেক সরকার ও নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করা হয় এবং রাষ্ট্র ক্ষমতাকে আল্লাহর দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে উল্লেখ করা হয়। হেফাজত নেতারা বলেন, ক্ষমতার আসন কোনো সম্মানের প্রতীক নয়, বরং এটি জনগণের হক আদায় করার মাধ্যম। তাই নবনির্বাচিতরা নিজেদের শাসক না ভেবে মানুষের সেবক হিসেবে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন।

দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া দ্রব্যমূল্য কমানো, মসজিদ-মাদ্রাসা রক্ষা, ইসলামি মূল্যবোগ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে নতুন সরকারের প্রতি জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন হেফাজতের শীর্ষ দুই নেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...