টঙ্গীতে কার্যালয় দখল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম মোজাম্মেল লষ্কর (৪৯)। তিনি টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর সিরাজ লষ্করের ছেলে। জানা গেছে, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে বেলাল নামের এক ব্যক্তির সাথে মোজাম্মেলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মোজাম্মেলকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়।
ভুক্তভোগী মোজাম্মেল লষ্কর জানান, বেলাল ও তার সহযোগীরা কার্যালয়টি দখল করতে চায়। এর প্রতিবাদ করায় তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা চাপাতি দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বর্তমানে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

টঙ্গীতে কার্যালয় দখল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম মোজাম্মেল লষ্কর (৪৯)। তিনি টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর সিরাজ লষ্করের ছেলে। জানা গেছে, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে বেলাল নামের এক ব্যক্তির সাথে মোজাম্মেলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মোজাম্মেলকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়।
ভুক্তভোগী মোজাম্মেল লষ্কর জানান, বেলাল ও তার সহযোগীরা কার্যালয়টি দখল করতে চায়। এর প্রতিবাদ করায় তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা চাপাতি দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বর্তমানে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…