প্রতিদ্বন্দ্বীকে জড়িয়ে ধরলেন গউছ, বললেন রাজনীতিতে হিংসার স্থান নেই

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৮ পিএম
প্রতিদ্বন্দ্বীকে জড়িয়ে ধরলেন গউছ, বললেন রাজনীতিতে হিংসার স্থান নেই

হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা জি কে গউছ রাজনৈতিক শালীনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা কাজী মহসিন আহমদের বাড়িতে শুক্রবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুই নেতা পরস্পরকে কোলাকুলি করেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

অনন্তপুরে কাজী মহসিনের বাসভবনে গিয়ে ফুলের তোড়া নিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান জামায়াত নেতা। এ সময় জি কে গউছ বলেন, হিংসা বা বিদ্বেষ রাজনীতির মূল ভাষা হতে পারে না। তারা দুজনেই একে অপরের ভাই ও প্রতিবেশী। তিনি এলাকার উন্নয়নে সবার পরামর্শ নিয়ে কাজ করতে চান। কাজী মহসিনও রাজনীতিতে সৌহার্দ্য ও সামাজিক বন্ধন রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা স্মরণ করেন।

এ সময় দুই দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এবং পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...