তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৮ পিএম
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকাগুলোতে অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানের অংশ হিসেবে ৫৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) বিভাগটির বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সানিউর রহমান, মো. শাওন খান, মো. রুবেল, মো. রমজান আলী, কুলসুম বেগম, মো. পারভেজ ওরফে জয়, মো. শরিফুল ইসলাম, মো. শফিকসহ মোট ৫৯ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...