বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকার সোনার গহনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চোরাচালানের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ব্যক্তরা হলেন খায়রুল হাসান আকন (২৯) এবং শেখ আরিফুল ইসলাম (৪৬)। পুলিশ জানায়, সন্দেহজনক আচরণের কারণে তাদের দেহ তল্লাশি করা হলে ২১ ক্যারেটের ৪৭৫ দশমিক ৬ গ্রাম (প্রায় ৪০ ভরি) সোনার গহনা পাওয়া যায়। এর বাজার মূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সাথে যুক্ত এবং অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে এসব সোনা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে।
এপিবিএন-এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি আটক
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা প্রণোদনা
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া উচিত নয়:…
চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস উদ্ধার
মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা
দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনের বিপুল সম্পদের হিসাব চেয়েছে দুদক

আরও পড়ুন

বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকার সোনার গহনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চোরাচালানের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ব্যক্তরা হলেন খায়রুল হাসান আকন (২৯) এবং শেখ আরিফুল ইসলাম (৪৬)। পুলিশ জানায়, সন্দেহজনক আচরণের কারণে তাদের দেহ তল্লাশি করা হলে ২১ ক্যারেটের ৪৭৫ দশমিক ৬ গ্রাম (প্রায় ৪০ ভরি) সোনার গহনা পাওয়া যায়। এর বাজার মূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সাথে যুক্ত এবং অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে এসব সোনা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে।
এপিবিএন-এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি…
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা…
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া…
চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস…
মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার…
দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনের বিপুল সম্পদের হিসাব চেয়েছে…