সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত ৪ জন সিএমএইচে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ মর্যাদায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনরত কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ)-এর সাতজন সদস্য বহনকারী একটি জিপ দুর্ঘটনার শিকার হয়। পরে তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের সি-১৩০ হ্যাঙ্গারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর চার সদস্যের অবস্থা এখন সিএমএইচে চিকিৎসাধীন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা
নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও দুই এমপি…
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি আটক

আরও পড়ুন

সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত ৪ জন সিএমএইচে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ মর্যাদায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনরত কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ)-এর সাতজন সদস্য বহনকারী একটি জিপ দুর্ঘটনার শিকার হয়। পরে তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের সি-১৩০ হ্যাঙ্গারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর চার সদস্যের অবস্থা এখন সিএমএইচে চিকিৎসাধীন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা
নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ…
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও…
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি…