সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:২২ পিএম
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা

চলতি সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটির সভায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার অধিদপ্তরের ঝড় সতর্ণীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালক মো. মমিনুল ইসলাম। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সেপ্টেম্বরে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হলেও অন্যান্য বিভাগে এর পরিমাণ ছিল স্বাভাবিকের নিচে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...