মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৯ পিএম
মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেহেদীবাগ রোডের ‘তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতান’-এর রান্নাঘরের নোংরা পরিবেশ এবং আগের দিনের রুটি-পরোটা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবারে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ‘ক্যাফে মদিনা অ্যান্ড বিরায়ানি হাউজ’-এর বিরুদ্ধেও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...