ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা প্রণোদনা

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৩ পিএম
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা প্রণোদনা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এতে গ্রাহকরা জাতীয় গ্রিডে বিক্রি করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজার মূল্য ও দরপত্র বিবেচনায় উৎপাদন ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৮ টাকা। এর ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে প্রতি ইউনিটের মূল্য ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যারা এ সিস্টেম স্থাপন করবেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করবেন, তারা আগামী তিন বছর অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাবেন।

বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই প্রণোদনার অর্থ পরিশোধ করবে, তবে নগদ কোনো লেনদেন করা যাবে না। এই সুবিধা পেতে হলে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি ও অন্যান্য সামগ্রীকে বিএসটিআই এবং স্রেডার নির্ধারিত মানমানা অনুযায়ী উৎপাদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এই প্রণোদনা কার্যকর থাকবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...