তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। গতকাল সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে প্রেরিত এক চিঠিতে তিনি এমনই ইতিবাচক মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোয়িং কোম্পানির বিমান ক্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় সিদ্ধান্তের জন্য চিঠিতে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমেরিকার এই কোম্পানি বাংলাদেশকে কখনও হতাশ করবে না। একইসঙ্গে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও শুভেচ্ছা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এর আগে অনেক চড়াই-উতরাই পেরিয়েছে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে দেশ ও দেশের মানুষের জন্য অপূর্ব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আন্তরিকভাবে শুভকামনা জানিয়ে চিঠিটি সমাপ্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...