প্রযুক্তি নয়, দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ এএম
প্রযুক্তি নয়, দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল রূপান্তরের প্রধান লক্ষ্য হলো প্রযুক্তির প্রসার নয়, বরং নাগরিকদের দ্রুত ও দক্ষ সেবা নিশ্চিত করা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না। একই তথ্য বারবার সংগ্রহের পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ ও অনুমোদিত তথ্য বিনিময় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃযোগাযোগ ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, ইন্টারঅপারেবিলিটি শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এর সঙ্গে সুশাসন, অভিন্ন মানদণ্ড ও জবাবদিহি জড়িত। একই ধরনের ডিজিটাল সক্ষমতা বারবার তৈরি না করে অভিন্ন অবকাঠামো ও পুনর্ব্যবহারযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এতে ডিজিটাল প্রকল্পে পুনরাবৃত্তি কমে আসবে এবং জনগণ উন্নত সেবা পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...