প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৯ পিএম
প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য হলো সরকারি সেবাসমূহকে আরও সুশৃঙ্খল, দক্ষ এবং জবাবদিহিমূলক করা। তিনি বলেন, কেবল প্রযুক্তি বা সেবা ডিজিটালাইজেশনই এর মূল লক্ষ্য নয়; এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষের জন্য উন্নত ও আভিজাত্যপূর্ণ সেবা নিশ্চিত করা।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘ই-ফেক্টিভ ই-গভর্নেন্স’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাতীয় ডেটা গভর্ন্যান্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ন্যাশনাল রেসপন্সিবল ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হয়। ই-গভর্ন্যান্স একাডেমির সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের অর্থায়নে এই সেমিনারের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

মন্ত্রী মনে করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা ডিজিটাল সিস্টেম থাকাই ডিজিটাল সরকার প্রতিষ্ঠার মূল শর্ত নয়। এর পরিবর্তে একই তথ্য বারবার সংগ্রহ এবং একই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা বারবার তৈরি করার চেয়ে, সাধারণ সক্ষমতা, আন্তঃকার্যক্ষমতা এবং জাতীয় ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। সেই সাথে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি সুশৃঙ্খল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কাজ করছে, যেখানে নাগরিকদের একই তথ্য বারবার দিতে হবে না, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ ও অনুমোদিত তথ্য বিনিময় নিশ্চিত করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...