সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের আভাস

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ২:৪৫ এএম
সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের আভাস

চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরেও এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির এক সভায় এই পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫.৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের বেশি ছিল। আগামী মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকলেও উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...