তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৯

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৯ এএম
তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসময় ওয়ারেন্টমূলে ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— সানিউর রহমান (২৩), মো. শাওন খান (২৩), মো. রুবেল (২৮), মো. রমজান আলী (২৬), কুলসুম বেগম (২৭), মো. পারভেজ ওরফে জয় (২০), মো. শরিফুল ইসলাম (২১), মো. শফিক (২২), মো. সোহেল (৩৫), আঃ ম সোহেল মোল্লা (৩৫), মো. সজল (৩০), মো. শাকিল আহম্মেদ (২৯), মো. মনির হোসেন (২৫), মোহাব্বত (২৯), মো. শাকিল (২৮), মো. আকাশ (১৯), মো. রাজীব (২৭), মো. সাগর হোসেন (২৭), মো. আয়াতুল্লাহজিকো (৩৬), মো. তালেব (২২), মো. পারভেজ (২৮), মো. মোবারক হোসেন বাবু (২৮), মো. সুমন (১৮), শফিউল আলম (৩৮), মো. রাজিবুল হক (৪০), মো. সোহেল হাওলাদার (২৭), মো. সাজেদুল (২৫), মো. আকাশ (১৯), মো. তরিকুল হাওলাদার (২৮), মো. শাহআলম (৩০), মো. রেজোয়ান আনছারী (২৬), মো. বালাকুল মিয়া (২৩), মো. বাদশা (২৪), মো. শাহাদত হোসেন (২৮), মো. মনির মিয়া (২৭), মো. মিজানুর রহমান (৩৩), মো. ডালিম (২৬), মো. সাগর (৩৩), ভিকি (২৯), আলিফ আহম্মেদ শেখ তামিম (১৯), মো. ফারুক হোসেন (৩৫), সায়েম (২২), মো. সাব্বির (১৯), মো. রাজু (১৯), মো. ফরহাদ (১৯), মো. মাহিম (১৯), মো. শাকিল (২২), মো. রাব্বি (২০), মো. শেখ রিফাত আহম্মেদ (২৬), মো. উজ্জল (৩৩), মো. হাসনাত আরাফাত আকাশ (১৯), মো. মেহেদী (৫০), মো. তাজুল ইসলাম (২৮), মো. পাপ্পু সর্দার ওরফে মো. পিয়াস ওরফে পাপ্পু (২৮), শামীম (২৫), মো. রফিক (৫০), আলমগীর হোসেন (৫৩), পারভেজ (২০), আমজাদ (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...