চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫০ পিএম
চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস উদ্ধার

চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। জাপান থেকে ‘পুরনো গাড়ির পার্টস’ ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারের ভেতর থেকে লেক্সাস ও বিএমডব্লিউর এসব দামী অংশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বন্দর গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর দীর্ঘ এক মাসেও বিল অব এন্ট্রি জমা দেওয়া হয়নি। পরে নিলাম প্রক্রিয়ায় এটি খালাস করার অপচেষ্টা চলছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনারটি খোলা হলে ভেতরে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ মডেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেখতে পান গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস কর্তৃপক্ষ ধারণা করছে, উদ্ধার হওয়া এসব যন্ত্রাংশ ও টায়ারের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকার মধ্যে। বর্তমানে উদ্ধার হওয়া অংশগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এগুলো দিয়ে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...