সন্দ্বীপে ইয়াবা ও বিপুল অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আকবর হাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তার ঘর থেকে ভয়ংকর সরঞ্জাম ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও আউটপোস্ট সারিকাইতের সদস্যরা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। এ সময় আকবর হাটের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে ঘর মেরামতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার থেকে ফেরার…
আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, র্যাবের হাতে গ্রেফতার রাফিদ
হত্যাকাণ্ড বাড়লেও ডাকাতি কমেছে: পুলিশের মনোবল ফিরতে সময় লাগবে বললেন…
দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: ডা.…
সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নতুন পে-স্কেল: সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আরও পড়ুন

সন্দ্বীপে ইয়াবা ও বিপুল অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আকবর হাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তার ঘর থেকে ভয়ংকর সরঞ্জাম ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও আউটপোস্ট সারিকাইতের সদস্যরা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। এ সময় আকবর হাটের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে ঘর মেরামতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার…
আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, র্যাবের হাতে গ্রেফতার রাফিদ
হত্যাকাণ্ড বাড়লেও ডাকাতি কমেছে: পুলিশের মনোবল ফিরতে সময়…
দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ…
সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নতুন পে-স্কেল: সুখবর দিলেন…