দেশজুড়ে আজ সর্বোচ্চ লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৪:৪৯ পিএম
দেশজুড়ে আজ সর্বোচ্চ লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ

দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে ব্যাপক লোডশেডিং হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) পূর্বাভাস অনুযায়ী, এ সময় সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, যার প্রভাব সাধারণ জনজীবনে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন অঞ্চলের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, সন্ধ্যায় ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি ৬৯৮ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এরপরই ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া কুমিল্লায় ৩১৫, রাজশাহীতে ৩০০, রংপুরে ২৫০, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলেও এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সরবরাহ ব্যবস্থায়। পিক আওয়ারে চাহিদা বাড়ার সাথে সাথে এই ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...