সংসদ ভবনের সামনেই ছিনতাই, প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৫:১২ পিএম
সংসদ ভবনের সামনেই ছিনতাই, প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা

রাজধানীর কেন্দ্রস্থলে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের তাণ্ডবে প্রাণ হারালেন এক স্কুলশিক্ষিকা। শনিবার সকালে এই ঘটনায় ওই শিক্ষিকার মৃত্যু হলেও পলাতক রয়েছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষিকা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রনজিনা পারভীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। শনিবার (২৯ আগস্ট) সকালে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় ওঠেন তিনি। পথিমধ্যে সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহীরা তার হাতের ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করা হচ্ছে অচিরেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...