শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার তেজগাঁওয়ের করবী হলে এক আবেগঘন অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি ব্যক্তিগতভাবে ১০ জনের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন।
এই নিয়োগপত্র প্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা, আহত দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন এবং শহীদ আহনাফের মা জারতাজ পারভীন। এছাড়াও আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ ও মাহবুব আলম প্রমুখও এই অনুষ্ঠানে নিয়োগপত্র গ্রহণ করেন।
চাকরি পাওয়া পরিবারগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তারা গুম-খুনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্পর্কিত খবর
স্ত্রীর সঙ্গে অভিমানে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ
নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩ টন মাল…
তিনদিনে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
সংসদ ভবনের সামনেই ছিনতাই, প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা
দেশজুড়ে আজ সর্বোচ্চ লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ
জ্বালানি সংকট মেটাতে লংমার্চে লাখ লিটার তেল খরচের অভিযোগ

আরও পড়ুন

শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার তেজগাঁওয়ের করবী হলে এক আবেগঘন অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি ব্যক্তিগতভাবে ১০ জনের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন।
এই নিয়োগপত্র প্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা, আহত দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন এবং শহীদ আহনাফের মা জারতাজ পারভীন। এছাড়াও আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ ও মাহবুব আলম প্রমুখও এই অনুষ্ঠানে নিয়োগপত্র গ্রহণ করেন।
চাকরি পাওয়া পরিবারগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তারা গুম-খুনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্পর্কিত খবর
স্ত্রীর সঙ্গে অভিমানে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার…
নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩…
তিনদিনে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে…
সংসদ ভবনের সামনেই ছিনতাই, প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা
দেশজুড়ে আজ সর্বোচ্চ লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ
জ্বালানি সংকট মেটাতে লংমার্চে লাখ লিটার তেল খরচের…