স্ত্রীর সঙ্গে অভিমানে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মুস্তাফিজুর রহমান রাসেল (২৫) নামের এক রিকশাচালক। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর পূর্ব বাড্ডার নামাপাড়ার আই সিডল প্রজেক্ট এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসানুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার আগের রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে অভিমানে বাসা থেকে বের হন মুস্তাফিজ। ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত মুস্তাফিজুর রহমান রাসেল বরগুনা জেলার কেওড়াবুনিয়া থানার লতা বাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি উত্তর বাড্ডার নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং জীবিকার জন্য রিকশা চালাতেন।
সম্পর্কিত খবর
জাতিসংঘে বাংলাদেশের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
কপ-১৭ সাইডলাইনে পরিবেশমন্ত্রী, ভারত ও মঙ্গোলিয়ার সঙ্গে বৈঠক
শহীদদের ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, সারাদেশে ২৭০৩ মেগাওয়াটের ঘাটতি
নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩ টন মাল…
তিনদিনে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে অভিমানে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মুস্তাফিজুর রহমান রাসেল (২৫) নামের এক রিকশাচালক। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর পূর্ব বাড্ডার নামাপাড়ার আই সিডল প্রজেক্ট এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসানুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার আগের রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে অভিমানে বাসা থেকে বের হন মুস্তাফিজ। ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত মুস্তাফিজুর রহমান রাসেল বরগুনা জেলার কেওড়াবুনিয়া থানার লতা বাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি উত্তর বাড্ডার নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং জীবিকার জন্য রিকশা চালাতেন।
সম্পর্কিত খবর
জাতিসংঘে বাংলাদেশের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন…
কপ-১৭ সাইডলাইনে পরিবেশমন্ত্রী, ভারত ও মঙ্গোলিয়ার সঙ্গে বৈঠক
শহীদদের ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, সারাদেশে ২৭০৩ মেগাওয়াটের ঘাটতি
নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩…
তিনদিনে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে…