চট্টগ্রামের বাড়িতে ২৫ ডিমসহ পদ্মগোখরা, নিরাপদে উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতবাড়ি থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে স্থানীয় রেস্কিউ টিমের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং পরের দিন সকালে জঙ্গলে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকায় বিপ্লব নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় বালি ও ভাঙা ইটের গাদার মধ্যে সাপটির ডিম ছিল। বালি আনতে গিয়ে পরিবারের সদস্যরা সাপটির অস্তিত্ব টের পান এবং খবর দিলে তিনি ঘটনাস্থলে যান।
আমীর হোসাইন শাওন আরও জানান, অভিযানে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই পদ্মগোখরা সাপটি উদ্ধার করা হয়। এসময় সাপটির পারা ২৫টি অক্ষত ডিম ও একটি খোলস পাওয়া যায়। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিক পদ্ধতিতে রেখে শনিবার সকালে সাপটিকে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
খরচ বাড়লেও স্বস্তি নেই: ২০২৭ সালের হজে ৩৩ দিনে নিবন্ধন…
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই দুই লাখ…
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সামুরাই
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের ছাড় দেবে না সরকার
পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অপু…
সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

আরও পড়ুন

চট্টগ্রামের বাড়িতে ২৫ ডিমসহ পদ্মগোখরা, নিরাপদে উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতবাড়ি থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে স্থানীয় রেস্কিউ টিমের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং পরের দিন সকালে জঙ্গলে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকায় বিপ্লব নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় বালি ও ভাঙা ইটের গাদার মধ্যে সাপটির ডিম ছিল। বালি আনতে গিয়ে পরিবারের সদস্যরা সাপটির অস্তিত্ব টের পান এবং খবর দিলে তিনি ঘটনাস্থলে যান।
আমীর হোসাইন শাওন আরও জানান, অভিযানে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই পদ্মগোখরা সাপটি উদ্ধার করা হয়। এসময় সাপটির পারা ২৫টি অক্ষত ডিম ও একটি খোলস পাওয়া যায়। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিক পদ্ধতিতে রেখে শনিবার সকালে সাপটিকে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
খরচ বাড়লেও স্বস্তি নেই: ২০২৭ সালের হজে ৩৩…
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই…
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার,…
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের ছাড় দেবে না…
পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ…
সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার…