গুম-নির্যাতনে বর্তমান সরকারের বিশ্বাস নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ১:৫৬ পিএম
গুম-নির্যাতনে বর্তমান সরকারের বিশ্বাস নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বর্তমান সরকার গুম, খুন বা নির্যাতনে বিশ্বাস করে না। তিনি বলেন, বিরোধী দলগুলো হয়তো সাধারণ বক্তৃতায় নানা অভিযোগ করতে পারে, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার মানুষের ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই মর্মে যেন দেশে আর কখনো গুম, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘন না হয়। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, তারা মেঠো বক্তৃতায় অনেক কিছুই বলতে পারেন, তবে বাস্তবতা হলো এই সরকার জনগণের সরকার এবং এরা দেশপ্রেমিক। তিনি দৃঢ়তার সাথে জানান, কোনো গুম, খুন বা নির্যাতনের প্রতি বর্তমান সরকারের কোনো সমর্থন নেই।

নির্যাতনের শিকার পরিবারের প্রসঙ্গ টেনে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই একসময় নির্যাতনের শিকার হয়েছেন এবং সুদূর বিলেত থেকেও গুম-খুনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকো শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। দেশনেত্রী খালেদা জিয়াও দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, যদিও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...