গুমের অবসান, অতীতের ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, বাংলাদেশে গুমের সেই কালো অধ্যায় সমাপ্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, অতীতে যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেবে সরকার।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান তার সঙ্গে ছিলেন। প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় এবারই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এই দিবসটি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারা মানুষের কাছে দায়বদ্ধ। তাই অতীতের সব গুম, অন্তর্ধান ও নির্যাতনের ঘটনার বিচার করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
সম্পর্কিত খবর
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই দুই লাখ…
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সামুরাই
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের ছাড় দেবে না সরকার
পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অপু…
সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
গুম-নির্যাতনে বর্তমান সরকারের বিশ্বাস নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আরও পড়ুন

গুমের অবসান, অতীতের ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, বাংলাদেশে গুমের সেই কালো অধ্যায় সমাপ্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, অতীতে যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেবে সরকার।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান তার সঙ্গে ছিলেন। প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় এবারই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এই দিবসটি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারা মানুষের কাছে দায়বদ্ধ। তাই অতীতের সব গুম, অন্তর্ধান ও নির্যাতনের ঘটনার বিচার করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
সম্পর্কিত খবর
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই…
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার,…
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের ছাড় দেবে না…
পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ…
সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার…