স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করলেন মুন্না

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৯:৫৬ পিএম
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করলেন মুন্না

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।

পুলিশ জানায়, ঘটনার মূল কারণ হলো পরকীয়ার সম্পর্ক। কয়েক বছর আগে ওই নারীকে বিয়ে করেছিলেন হৃদয়। পরবর্তীতে ওই নারী এলাকার কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। সম্প্রতি ছুটিতে দেশে এসে হৃদয় গোপনে তার সাবেক স্ত্রীর সাথে যোগাযোগ স্থাপন করেন। এ নিয়ে মুন্না ও হৃদয়ের মধ্যে বিরোধ তৈরি হয়।

এডিসি জুয়েল রানা জানান, হৃদয়কে ফোন করে হুমকি দেওয়া সত্ত্বেও তিনি সম্পর্ক চালিয়ে যান। পরে হৃদয় দেশে ফিরলে মুন্না ও তার দল তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মুন্নাসহ চারজনের নামে মামলা করেছেন। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...