সিপিডির হাল ধরছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ
দেশের অন্যতম বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
অর্থনীতি ও উন্নয়ন খাতে দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীনের। এর আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ১৯৯৮ সাল থেকে ২৫ বছর গবেষণা কাজে জড়িত ছিলেন। পরবর্তীতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং নিউইয়র্কে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই গবেষক।
সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, সুশাসন এবং লিঙ্গসমতা বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে তার। দেশ-বিদেশের বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার এই যোগদান সিপিডির গবেষণা ও নীতি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টমহলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় ঘুমের মধ্যেই উধাও দুই সিএনজি অটোরিকশা, আতঙ্কে চালকরা
প্রকৃত মানুষ হতে ডিগ্রির চেয়ে মূল্যবোধ ও দেশপ্রেম আবশ্যক: ডিসি…
সাবেক স্ত্রীর পরকীয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, মোহাম্মদপুরে গ্রেফতার ২
শিকল কেটে পাড়ি দিল দুই সিএনজি, রাতের অন্ধকারে মুখোশধারী চক্রের…
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের…
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের সর্বস্তরের মানুষ

আরও পড়ুন

সিপিডির হাল ধরছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ
দেশের অন্যতম বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
অর্থনীতি ও উন্নয়ন খাতে দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীনের। এর আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ১৯৯৮ সাল থেকে ২৫ বছর গবেষণা কাজে জড়িত ছিলেন। পরবর্তীতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং নিউইয়র্কে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই গবেষক।
সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, সুশাসন এবং লিঙ্গসমতা বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে তার। দেশ-বিদেশের বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার এই যোগদান সিপিডির গবেষণা ও নীতি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টমহলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় ঘুমের মধ্যেই উধাও দুই সিএনজি অটোরিকশা, আতঙ্কে…
প্রকৃত মানুষ হতে ডিগ্রির চেয়ে মূল্যবোধ ও দেশপ্রেম…
সাবেক স্ত্রীর পরকীয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, মোহাম্মদপুরে গ্রেফতার…
শিকল কেটে পাড়ি দিল দুই সিএনজি, রাতের অন্ধকারে…
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও…
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের…