চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৩:০৪ পিএম
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। বৃহস্পতিবার ভোরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলশীর পলিটেকনিক মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...