জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৪:১১ পিএম
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ

চট্টগ্রামের পটিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাইকে জানি’ নামে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পটিয়ার জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, টাইমলাইন এবং এর তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করা হয়। কুইজে অংশ নেওয়া শিক্ষার্থী মুশফিকুর রাইয়ান জানান, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে সবার জানা অত্যন্ত জরুরি। এই প্রতিযোগিতার মাধ্যমে ওই ঘটনাগুলোর বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন তারা। অভিভাবকদের মতে, পাঠ্যবইয়ের বাইরে এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের দেশের ইতিহাস ও জুলাইয়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে সম্যক ধারণা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

আয়োজক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...