যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
যশোর সেনানিবাসে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল স্টাফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার-আপ হয়। ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হন ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী (শ্রেষ্ঠ খেলোয়াড়) এবং ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব (শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়)।
জমকালো এই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫ বাংলাদেশি
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক বাহিনীর বিরুদ্ধে
বিদ্যুৎ ঘাটতিতে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে…
শাহ আলীতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ সমাপ্ত, চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

আরও পড়ুন

যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
যশোর সেনানিবাসে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল স্টাফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার-আপ হয়। ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হন ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী (শ্রেষ্ঠ খেলোয়াড়) এবং ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব (শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়)।
জমকালো এই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫…
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক…
বিদ্যুৎ ঘাটতিতে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট…