রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৩:৫৭ পিএম
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি ধরা পড়ে।

শিশুটির মা জানান, মেয়ের শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর মায়ের জেরার মুখে শিশুটি জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে ফুসলিয়ে নিজ কক্ষে নিয়ে নির্যাতন চালিয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

এজাহার দাখিলের পর একই দিন রাত আটটার দিকে অভিযান চালিয়ে সুমনকে তার বাসা থেকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...