রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫ বাংলাদেশি
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্রকল্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৫ আগস্ট মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুরের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা জাকির হোসেন রয়েছেন। এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকি নিহতরা চীন ও রাশিয়ার নাগরিক।
আহত ৩৫ বাংলাদেশির মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মস্কো নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা ও নিখোঁজদের সন্ধানে রুশ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস। এরইমধ্যে দূতাবাস একটি হটলাইন নম্বর চালু করেছে।
সম্পর্কিত খবর
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক বাহিনীর বিরুদ্ধে
বিদ্যুৎ ঘাটতিতে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে…
শাহ আলীতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ সমাপ্ত, চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

আরও পড়ুন

রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫ বাংলাদেশি
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্রকল্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৫ আগস্ট মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুরের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা জাকির হোসেন রয়েছেন। এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকি নিহতরা চীন ও রাশিয়ার নাগরিক।
আহত ৩৫ বাংলাদেশির মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মস্কো নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা ও নিখোঁজদের সন্ধানে রুশ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস। এরইমধ্যে দূতাবাস একটি হটলাইন নম্বর চালু করেছে।
সম্পর্কিত খবর
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক…
বিদ্যুৎ ঘাটতিতে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট…