রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের
নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দ্রুততম সময়ে এই ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ায় কামরাঙ্গীরচরের প্রায় ৫০ লাখ বাসিন্দার দুর্ভোগ লাগবে কমেছে। ১৪৫ মিটার দীর্ঘ এবং ৪.২ মিটার প্রশস্ত এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করেন। ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। তিনি আরও জানান, ব্রিজটি ভবিষ্যতে আট লেন প্রকল্পের আওতায় আনা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক ঘোষণা দেন যে, এখন থেকে এই লোহার ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি বাহিনীর
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ লঘু
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ

আরও পড়ুন

রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের
নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দ্রুততম সময়ে এই ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ায় কামরাঙ্গীরচরের প্রায় ৫০ লাখ বাসিন্দার দুর্ভোগ লাগবে কমেছে। ১৪৫ মিটার দীর্ঘ এবং ৪.২ মিটার প্রশস্ত এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করেন। ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। তিনি আরও জানান, ব্রিজটি ভবিষ্যতে আট লেন প্রকল্পের আওতায় আনা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক ঘোষণা দেন যে, এখন থেকে এই লোহার ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি…
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার…
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ…
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’…