শাহ আলীতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১:৩৮ পিএম
শাহ আলীতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় প্রতিবেশীর বাসায় ডেকে নিয়ে ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটলেও চিকিৎসধীন অবস্থায় শিশুটির স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় পাশের বাসার ভাড়াটিয়া সুমন শিশুটিকে তার কক্ষে নিয়ে নির্যাতন করেন। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি সুমনের বর্বরোচিত কাজের বর্ণনা দিলে শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।

মামলা দায়েরের পরপরই শাহ আলী থানা পুলিশ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...