ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৩:৫৩ এএম
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রণালয়সমূহের সংসদীয় কার্যাবলি পরিচালনার জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বিকল্প হিসেবে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আফরোজা খানম এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন মন্ত্রী আন্দালিভ রহমান। প্রধান মন্ত্রী অনুপস্থিত থাকলে তার হয়ে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতিতে কে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন, তাও এই প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...