অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে অবহেলা: চট্টগ্রামে চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক
নগরের বিভিন্ন স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও পার্কিং নিয়ম মানা হচ্ছে কি-না তা যাচাই করতে সোমবার (২৪ আগস্ট) মাঠে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এসময় রাজপথের পাশের ল্যানসেট, ট্রিটমেন্ট, শেভরন ও বেলভিউ হাসপাতালে নানা অনিয়ম ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে এসব সংস্কারের নির্দেশ দেয়া হলেও পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় সংস্থাটি।
সবচেয়ে বেশি বেসামাল অবস্থা দেখা যায় ল্যানসেট হাসপাতালে। আবাসিক ভবনে চিকিৎসা সেবা চালানো, পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটির কারণে তাদের এক মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাধ্যতামূলকভাবে পরিবেশ ঠিক করতে হবে, নতুবা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় চউক। অপরদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং জোনে গ্যাস সিলিন্ডার রাখা এবং নকশার স্পষ্ট অনুমোদন না থাকায় কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
শেভরন হাসপাতাল কর্তৃপক্ষকে নিচতলার পার্কিং ব্যবস্থা সাজাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এছাড়া রোগীদের যানবাহন ও অ্যাম্বুলেন্সের জন্য সুষ্ঠু পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে বেলভিউসহ সব প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
রাজস্ব ঘাটতিতে ব্যাংকের দরজায় সরকার: তিন মাসে ধার ২৪ হাজার…
সিবিএস আধুনিকায়নে তিন দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ডিজিটাল…
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চালু হচ্ছে কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি লাইন
বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা মির্জা আব্বাস
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন বাসা পরিষ্কারের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে অবহেলা: চট্টগ্রামে চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক
নগরের বিভিন্ন স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও পার্কিং নিয়ম মানা হচ্ছে কি-না তা যাচাই করতে সোমবার (২৪ আগস্ট) মাঠে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এসময় রাজপথের পাশের ল্যানসেট, ট্রিটমেন্ট, শেভরন ও বেলভিউ হাসপাতালে নানা অনিয়ম ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে এসব সংস্কারের নির্দেশ দেয়া হলেও পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় সংস্থাটি।
সবচেয়ে বেশি বেসামাল অবস্থা দেখা যায় ল্যানসেট হাসপাতালে। আবাসিক ভবনে চিকিৎসা সেবা চালানো, পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটির কারণে তাদের এক মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাধ্যতামূলকভাবে পরিবেশ ঠিক করতে হবে, নতুবা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় চউক। অপরদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং জোনে গ্যাস সিলিন্ডার রাখা এবং নকশার স্পষ্ট অনুমোদন না থাকায় কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
শেভরন হাসপাতাল কর্তৃপক্ষকে নিচতলার পার্কিং ব্যবস্থা সাজাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এছাড়া রোগীদের যানবাহন ও অ্যাম্বুলেন্সের জন্য সুষ্ঠু পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে বেলভিউসহ সব প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
রাজস্ব ঘাটতিতে ব্যাংকের দরজায় সরকার: তিন মাসে ধার…
সিবিএস আধুনিকায়নে তিন দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের…
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চালু হচ্ছে কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০…
বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা মির্জা…
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন বাসা পরিষ্কারের তাগিদ দিলেন…