রোহিঙ্গাদের প্রতি সেনাবাহিনীর চেয়েও কঠোর আরাকান আর্মি: শামছুল ইসলাম

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১২:৫২ এএম
রোহিঙ্গাদের প্রতি সেনাবাহিনীর চেয়েও কঠোর আরাকান আর্মি: শামছুল ইসলাম

মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে এবং রোহিঙ্গাদের প্রতি তাদের মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি কঠোর। রোববার (২৩ আগস্ট) রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত সেমিনারে তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে রোহিঙ্গা আশ্রয় গ্রহণের কারণে গত নয় বছরে এটি বাংলাদেশের জন্য এক বিরাট বোঝায় পরিণত হয়েছে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ৩৩টি ক্যাম্পে প্রায় ১১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। ক্যাম্পগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেখানে ছয় থেকে ১১টি পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতায় দুই হাজারের বেশি মামলা দায়ের হয়েছে।

শামছুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর ভিত্তি করে জাতীয় স্বার্থ ও মানবিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রেখে এই সংকট মোকাবিলা করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...