কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১২:০৪ এএম
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম বন্দরের প্রধান শিপিং চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে জাহাজ চলাচলের পথে বাধা সৃষ্টি করে বসানো ৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কাণ্ডারী-১২’ এবং স্থানীয় বোটগুলোর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ডের একটি জাহাজ ও বোট সহায়তা প্রদান করে। অভিযানকালে চ্যানেলে থাকা ফিশিং বোটগুলোকে সরে যেতে নির্দেশ দেওয়া হয় এবং মাঝি-মাল্লাদের পুনরায় জাল না বসাতে সতর্ক করা হয়।

এছাড়া ভিএইচএফ রেডিওর মাধ্যমে নৌযানগুলোকে নির্ধারিত রুট মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নেভিগেশনাল নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের সাথে যৌথভাবে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...