১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা এরশাদ
প্রায় দেড় যুগ আগের এক প্রতারণার মামলায় অভিযুক্ত হয়ে অবশেষে গ্রেফতার হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে পুলিশ। চলতি বছরের মে মাসে ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০০১ সালের ১লা জুলাই বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারকে দেখিয়েছিলেন বিদিশা। ৮০ লাখ টাকার চুক্তিতে ফ্ল্যাটটি বিক্রির কথা থাকলেও তা বাস্তবায়ন না করেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
সম্পর্কিত খবর
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন কারবারি কামরান
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কারাগারে যাবে না: সরকার
বিশ্ব সংঘাত ও নৈতিক অবক্ষয় ঠেকাতে মহানবীর আদর্শের বিকল্প নেই:…
ডিএমপির মিডিয়া শাখার নতুন দায়িত্বে আকতার হোসেন
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি: বিশেষজ্ঞরা

আরও পড়ুন

১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা এরশাদ
প্রায় দেড় যুগ আগের এক প্রতারণার মামলায় অভিযুক্ত হয়ে অবশেষে গ্রেফতার হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে পুলিশ। চলতি বছরের মে মাসে ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০০১ সালের ১লা জুলাই বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারকে দেখিয়েছিলেন বিদিশা। ৮০ লাখ টাকার চুক্তিতে ফ্ল্যাটটি বিক্রির কথা থাকলেও তা বাস্তবায়ন না করেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
সম্পর্কিত খবর
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন…
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কারাগারে যাবে না: সরকার
বিশ্ব সংঘাত ও নৈতিক অবক্ষয় ঠেকাতে মহানবীর আদর্শের…
ডিএমপির মিডিয়া শাখার নতুন দায়িত্বে আকতার হোসেন
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি:…