ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১২:৪০ এএম
ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক

রাজধানীর ধোলাইপাড়া এলাকায় এক পথচারীকে জখম করার অভিযোগে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট সঞ্জয় কুমার ও সার্জেন্ট আমিনুল ইসলাম দায়িত্ব পালনকালে ধোলাইপাড়া আউটগোয়িং এলাকায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা ফিহাদ (২১) নামের ওই যুবককে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত যুবককে আইনি প্রক্রিয়া শেষে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...