চেকপোস্ট ডিঙিয়ে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার
রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গত সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করলে তার দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মোহাম্মদ কামরান ওরফে রেজা (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চেকপোস্ট ডিঙিয়ে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার
রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গত সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করলে তার দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মোহাম্মদ কামরান ওরফে রেজা (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…